“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সোনার যৌবন আমার বিফলে গেল
সোনার যৌবন আমার বিফলে গেল
  • Sub Title: যৌবন জোয়ারে ভাটা দিলে পরে

সোনার যৌবন আমার বিফলে গেল
যৌবন জোয়ারে ভাটা দিলে পরে
আর কি উজান ধরে বলো গো বলো।।

অঙ্কুর বয়সে ছেলেখেলায় মিশে
ভাবি অনায়াসে যৌবন এল।
যৌবনে মায়াজাল মদন মাঝি হইয়া কাল
মহাজনের মাল নদীতে ডুবাইল।।

বন্ধু প্রেমের মহাজন তার অফুরন্ত ধন
চাহিতে কতজন আগে পাইল
আমি ভিখারি দ্বারে দ্বারে ফিরি
বুঝিতে নারি কেন নিদারুণ হইল।।

আবদুল করিম ভাবে আর কি দেখা হবে?
একদিন দেখা দিবে আশা ছিল
থাকিতে সময় হইয়া সদয়
বন্ধু দয়াময় দেখা না দিলো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমায় রাখিও চরণ তলে
আমায় রাখিও চরণ তলে

আমায় রাখিও চরণ তলে

  • Sub Title: দয়াল মুর্শিদও আমায় রাখিও চরণ তলে
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
ভাঙার গান
ভাঙার গান

ভাঙার গান

  • Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

  • Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন