“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
  • Sub Title: এই দুনিয়া মায়াজালে বান্ধা

শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা?
এই দুনিয়া মায়াজালে বান্ধা।।

কতজন পাগল হইয়া মায়াতে মন মজাইয়া
আপনার ধন পরকে দিয়া সার হইয়াছে কান্দা
বহুরূপী রঙবাজারে মন থাকে না মনের ঘরে
রঙ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্ধা।।

ছেড়ে দিয়া মায়াপুরী দিতে হবে ভবপাড়ি
চেয়ে দেখ মনবেপারী দিন গেলে হয় সন্ধ্যা
আপন যদি ভালো বোঝো সুসময়ে মুর্শিদ ভজ
জ্ঞান থাকিতে পাগল সাজ চোখ থাকতে হও আন্ধা।।

সময়ে কাজ সাধন করো নবির মতে মনকে গড়
আপন কর্ম আপনি সারো করুক লোকে নিন্দা
কাটিয়া মায়ার বাঁধন যে হয়েছে মানুষ রতন
করিম কয় নাই তার মরণ সব সময় সে জিন্দা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রূপের কন্যা লো
রূপের কন্যা লো

রূপের কন্যা লো

  • Sub Title: রূপ দেখে তোর আহা মরি মরি
শ্ৰীচরণে ভিক্ষা চাই
শ্ৰীচরণে ভিক্ষা চাই

শ্ৰীচরণে ভিক্ষা চাই

  • Sub Title: নয়ন তোল কথা বল গো রাধে জন্মের মতো দেখে যাই চি
বোঝালে বোঝে না মনরায়
বোঝালে বোঝে না মনরায়

বোঝালে বোঝে না মনরায়

  • Sub Title: আইনমত নিরিখ দিতে বেজার হয়
যে-জন ডুবে আছে সেই রূপসাগরে
যে-জন ডুবে আছে সেই রূপসাগরে

যে-জন ডুবে আছে সেই রূপসাগরে

  • Sub Title: রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন