আহম্মদ মোহাম্মদ নামে
মন প্রাণ মধুময়,
গাউসুল আজম মাইজভাণ্ডারীসেই মধুরও ভাণ্ড হয় ॥
যে করে সে মধু পান
পাইল সে ঈমান ধন,
দুই কুলে সাফল্য তার
হরদমে তাহারি জয় ॥আহম্মদ নামের মধু
পান করে যে হয় সাধু,
দোজাহানে স্থানে স্থানে
আর কি তাহার আছে ভয় ॥মকবুল অজ্ঞানে কয়
মিম আহাদে পর্দা হয়,
সেই পর্দা উঠিয়া গেলে
আহাদ দর্শে নিশ্চয় ॥
লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী
বাংলা
English
