শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
পাগল মনে আমার লয় না ঘরবাড়ি।।আমি কি আর দুঃখ ছেড়ে সই গো সুখের আশা করি
মনপ্রাণ দিয়াছি যারে আমি কেমনে পাশরি গো।।পিপাসী চাতকির মতো সই গো অহরহ ঝুরি
মনে লয় যোগিনীর বেশে আমি হইতাম দেশান্তরী গো।।ধনে হীন মানে হীন আমি কাঙাল বেশে ঘুরি
দয়া নি করিবা বন্ধে আমায় জানিয়া ভিখারি গো।।বাউল আবদুল করিম বলে বন্ধু অকূলের কাণ্ডারি
বন্ধের নামেতে কলঙ্ক রবে আমি ডুবে যদি মরি গো।।
শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
- Sub Title: পাগল মনে আমার লয় না ঘরবাড়ি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার রাত পোহালো শারদ প্রাতে
- Sub Title: বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে
বুঝি কোন কর্মফলে
- Sub Title: কত সাধে জন্ম পাইয়ে ছিলে এমন দুর্লভ জন্ম যায় বিফলে ধু
মন চল চৈতন্য দেশে
- Sub Title: সদা নিত্যানন্দ নিত্যরসে চি
এই তো মহাজনের মত
- Sub Title: যার প্রেমে স্বয়ং কৃষ্ণ দিয়াছেন প্রেমের খৎ ধু
বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
- Sub Title: নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ধু
জলে যাইও না গো রাই
- Sub Title: আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে
- Sub Title: সুঝে
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
- Sub Title: এই দুনিয়া মায়াজালে বান্ধা
যাবে নি রে মন সহজ ভাবের বাজারে
- Sub Title: মদনগঞ্জের বেচাকিনি করবে দরে চি
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
- Sub Title: ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ
সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই
- Sub Title: বাধা বাঁধন নেই গো নেই
বাংলা
English 
Comments