শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে।।প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোর নীতি বিধান
মুসলিম লীগ নাম ধরিয়া গড়েছিলে পাকিস্তান
ভিতরে ঢুকিল শয়তান গরিবকে মারলে প্রাণে।।স্বার্থসিদ্ধি করবে বলে করেছিলে শয়তানি
না বুঝিয়া ভাইয়ে ভাইয়ে করেছি হানাহানি
কণ্ঠাগত হলো প্রাণী তোমার নিষ্ঠুর শোষণে।।মুসলিম লীগের নাও ডুবাইয়া যুক্তফ্রন্টে আসিলে
আইয়ুবের ছত্রচ্ছায়ায় বেশ কয়েকদিন কাটাইলে
তারপরে ইয়াহিয়ার কোলে ছিলে অতি সন্ধানে।।বাংলা স্বাধীন হইলে পরে আবার দেখি তোমারে
বাঙালির দরদি সেজে আসলে তুমি ছল করে
আর কী করবে তাহার পরে ভাবতেছি মনে মনে।।বড় শয়তান সাম্রাজ্যবাদ নতুন নতুন ফন্দি আঁটে
মধ্যম শয়তান পুঁজিবাদ বসে বসে মজা লোটে
সামন্তবাদ জালিম বটে দয়া নাই তাহার মনে।।তিন শয়তানের লীলাভূমি শ্যামল মাটি সোনার বাংলার
গরিবের বুকের রক্তে রঙিন হলো বারেবার
সোনার বাংলা করলো ছারখার সাম্রাজ্যবাদ শয়তানে।।স্বাধীনতার সুযোগ নিয়ে মজা মারলো শোষকে
এখন সবাই বুঝতে পারে চাবি ঘুরছে কোন পাকে
মধু হয় না বল্লার চাকে বাউল আবদুল করিম জানে।।
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
- Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভুলে ভুলে আজ ভুলময়
- Sub Title: ভুলের লতায় বাতাসের ভুলে
রংমহলের রংমশাল মোরা
- Sub Title: রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
- Sub Title: কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া
যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই
- Sub Title: যা হবার তা হবে আমার ভেসেছি তো ভেসে যাই
কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
- Sub Title: আমরা দেশের মজুর চাষি স্বাধীনতা নাই
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
- Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
- Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া
- Sub Title: গেছে সুখ গেছে দুখ গেছে আশা ফুরাইয়া
দেহার সুখে কেন প্রেমের মরা মর্লেমনা
- Sub Title: প্রেমের মর্ম জানলে না ধু
গুরু একবার ফিরি চাও অধম জানিয়া
- Sub Title: সাধন শিখাও
রূপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায়
- Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায়
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
বাংলা
English 
Comments