কে বলে তুমি সর্বশক্তিমান
আহকামুল হাকিম তুমি, তুমি রাহিমু রাহমান।।ছামিউন বাছির তুমি, কোরানে শুনেছি আমি
দেখো শুনেনা অন্তর্যামী, কল্যাণ কিবা অকল্যাণ
সর্বশাস্ত্রে এই বর্ণনা, হুকুম ছাড়া কিছু হয় না
সৃষ্টি করো বাঁচাও মারো, অন্যায়ের দাও প্রতিদান।।আসিল বিজ্ঞান জামানা, হুকুমের ধার ধারে না
নিজের ইচ্ছায় সবই করে, দেখি যত বিজ্ঞান।।ইচ্ছা হলে রাখে মারে, ন্যায়-অন্যায় সবই করে
নির্দোষী থাকে বিচারে, গণ্যমান্য বলীয়ান।।দেখে শুনে কথা কও না, অন্যায়ের বিচার করো না
ভালো মন্দে সাড়া দেও না, আছ বলে কী প্রমাণ
দুর্বলেরই তত্ত্ব লও না, ডাকলে পরে ডাক শুনো না
সবল রে দেও প্রেরণা, দয়াল নামের এই কি শান।।মানুষ এবার গেল চন্দ্রে, ফেরেস্তা ভাগিল ডরে
কাছে পাইলে দিত মেরে, ফিট করিয়া মেশিনগান।
তাই দেখিয়া দুর্বিন শাহ কয়, ঘটে ভবের বিপর্যয়
আছ কি না, লাগে সংশয়, ভাবনাতে হয় লোকসান।।
কে বলে তুমি সর্বশক্তিমান
- Sub Title: আহকামুল হাকিম তুমি তুমি রাহিমু রাহমান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
খেয়েছি বেজাতে কচু না বুঝে
- Sub Title: এখন তেঁতুল কোথা পাই খুঁজে
সূর্যের আগম পায় যে-জনা
- Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা
কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়
- Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
- Sub Title: সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
- Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা
কোথা গেলে কৃষ্ণ আমি পাই গো রাই
- Sub Title: আপনা জানি প্ৰাণ বন্ধুরে হৃদে দিলাম ঠাঁই
কই হল মোর মাছ ধরা
- Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
- Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো
আর কি বসবো এমন
- Sub Title: সাধুর সাধবাজারে
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
গিয়াছে সে দিন যে দিন হৃদয়
- Sub Title: প্রাণের স্বপন আছিল যখন- ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি
বন্ধের লাগি কান্দে আমার মন
- Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
বাংলা
English 
Comments