মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো।।বৈশাখ মাসেতে সই গো বৎসর নবীন
প্রেম করিলাম বন্ধুর সনে ছিল শুভদিন।
জ্যৈষ্ঠ মাস ভালোই গেল কী বলিব আর
কুক্ষণে আসিল সই গো দারুণ আষাঢ় গো।।আষাঢ় মাসেতে সই গো দুঃখ এল মনে
আপন বন্ধে প্রেম করিল বিদেশীর সনে।
শ্রাবণ মাসেতে বন্ধুর পাই না গো আর দেখা
অভাগিনী দিনরজনী বসে কাঁদি একা গো।।ভাদ্র মাসে ওগো সখি গাছে পাকা তাল
দুঃখের উপরে দুঃখ যৌবন হইল কাল।
আশ্বিন মাসেতে সই গো বরিষা হয় শেষ
আমি রইলাম একাকিনী বন্ধুয়া বিদেশ গো।।কার্তিক মাসে গোয়ারাঙ্গী অগ্রহায়ণে ধান
গৃহস্থ ভাই মাঠে যায় আনন্দে গায় গান।
পৌষ মাসে অভাগিনী কাঁদি নিরালায়
মাঘ মাসের দারুণ জারে ধরল কলিজায় গো।।ফাল্গুন মাসেতে সই গো কোকিল করে গান
অভাগিনীর বন্ধু গেল, গেল কুলমান
চৈত্র মাসেতে সই গো বৎসর পূরণ
করিমের মনের দুঃখ হইল না বারণ গো।।
মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
- Sub Title: দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 12
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনের মানুষ চিনলাম না রে
- Sub Title: পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
- Sub Title: তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে
শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না
- Sub Title: সন্ধ্যাকালে বাজিয়ে বাঁশি নারীর মন করলায় উদাসী
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
- Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম আজও করে ঝলমল
রুপের বাতি
- Sub Title: এ বড় আজব কুদরতি
বন্ধু আও আওরে-দরশন দিয়া
- Sub Title: অবলার পরান দেও শীতল করিয়া ধু
আমি যে সব নিতে চাই, সব-নিতে ধাই রে
- Sub Title: আমি আপনাকে ভাই মেলব যে বাইরে
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আম চঞ্চল আমরা অদ্ভুত
পথিক ওগো চলতে পথে তোমায় আমায় পথের দেখা
- Sub Title: ঐ দেখাতে দুইটি হিয়ায় জাগল প্রেমের গভীর রেখা
বেলা শেষে একা বসে কান্দি যার লাগিয়া
- Sub Title: ওরে মাঝি বাবার বাড়ি খবর কইও গিয়া
একি হাড়-ভাঙা শীত এল মামা
- Sub Title: যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা
কৃষ্ণ প্ৰেম সিন্ধু মাঝে থাক মইজে
- Sub Title: হইয়ে গোপীর অনুগত ধু
বাংলা
English 
Comments