আমার প্রাণবন্ধু কৈ গো, সখী বল গো আমারে
ও আমি কৃষ্ণ প্রেমের দেহা দিতাম করে গো।। ধু।।
শুনগো ললিতা সখী, পাইয়াছিলাম গুণনিধি গো,এগো আমায় দিয়ে নিধি বিধি হৈল বাদী গো৷
যখন ফুলে মধু ছিল, কতই ভ্ৰমর আইল গেল গো,
ও ফুলের মধু খাইয়া ভ্ৰমর যায় উড়িয়া গো।।
বৃন্দে গো তোর পায়ে ধরি, আনিয়া দে মোর বংশীধারী গো,
আমি বিনে হরি প্রাণে ঝুরিয়া মরি গো৷
ভাবিয়া রাধারমণ বলে, প্ৰেম ফাঁসি লাগাইয়া গলে গো,
ও বন্ধে দুঃখ দেয় না মারে পরানে গো।।
আমার প্রাণবন্ধু কৈগো, সখী বল গো আমারে
- Sub Title: ও আমি কৃষ্ণ প্রেমের দেহা দিতাম করে গো ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুই আমায় পাগল করলি রে
- Sub Title: তুই আমায় পাগল করলি রে
ভবের এই পাশা খেলায়
- Sub Title: খেলতে এলি হায় আনাড়ি
মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
- Sub Title: দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো
ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে
- Sub Title: ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে
ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী
- Sub Title: আমায় এম্নিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি
ব্রজের কথা স্মরণ হইল
- Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
- Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার
মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
- Sub Title: এ সংসারে তাঁরে চিনা না গেলো
আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে
- Sub Title: তোর লাগি জীবন কইলাম ক্ষয় ধু
আমি কৃষ্ণ হারা হলাম জগতে
- Sub Title: ওগো বৃন্দে ললিতে
কেন খুঁজিস মনের মানুষ বনে সদায়
- Sub Title: নিজ আত্মা যেরূপ আছে সেরূপ দীন দয়াময়
গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো
- Sub Title: ও গৌরচান্দ সোনারই বরণ
বাংলা
English 
Comments