“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
  • Sub Title: অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়

দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়।।

হাড়ভাঙা খাটনির বলে জমিতে যে ফসল ফলে
হয়তো নেয় বন্যার জলে নইলে নেয় খরায়।।

মাথার ঘাম পায়ে ফেলে বছরে এক ফসল মিলে
সে ফসল নষ্ট হইলে প্রাণে বাঁচা দায়।।

আসে যখন বর্ষার পানি ঢেউ করে হানাহানি
গরিবের যায় দিন রজনী দুর্ভাবনায়।।

ঘরে বসে ভাবাগুনা নৌকা বিনা চলা যায় না
বর্ষায় মজুরি পায় না গরিব নিরুপায়।।

বাউল আবদুল করিম ভাবে গরিব যারা ঠেকছে ভবে
বিপদে দরদি হবে মিলে না ধরায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কী সুখে লো গৃহে রবো
আমি কী সুখে লো গৃহে রবো

আমি কী সুখে লো গৃহে রবো

  • Sub Title: আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
 জান গে সেই রাগের করণ
জান গে সেই রাগের করণ

জান গে সেই রাগের করণ

  • Sub Title: যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ
পিরিতি কি সকলে জানে
পিরিতি কি সকলে জানে

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
ডাকার মত ডাকরে মন
ডাকার মত ডাকরে মন

ডাকার মত ডাকরে মন

  • Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
 দেল ছুঁড়ে দেখনা মনা
দেল ছুঁড়ে দেখনা মনা

দেল ছুঁড়ে দেখনা মনা

  • Sub Title: মিছে কেবল সন্দেহের দোলায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন