“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দয়া করো দয়াল তোমার
দয়া করো দয়াল তোমার
  • Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে

দয়া করো দয়াল তোমার দয়ার বলে
কী দিয়া সেবিবে চরণ কাঙালে
জীবন-সাফল্য তোমায় পাইলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।

কত ধনী-মানী জ্ঞানী-গুণী তোমার আশায়
বাদশাহি ছাড়িয়া কেহ জঙ্গলায়
পাইতে তোমায় জীবন-যৌবন দিয়াছে ঢেলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।

রাবেয়া সঁপিয়া দিলেন দেহ-প্রাণ-মন
বলকের ইব্রাহিম ছাড়েন সিংহাসন
ওয়াসকরনি প্রেমিক সুজন জঙ্গলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।

আবদুল করিম বলে তোমার আশা করে
ফরিদ উদ্দিন ছয়ত্রিশ বৎসর অনাহারে
মনসুর শুল্লিতে চড়ে হক নাম বলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হৃদয় মোর কোমল অতি
হৃদয় মোর কোমল অতি

হৃদয় মোর কোমল অতি

  • Sub Title: লাগিলে আলো শরমে ভয়ে মরিয়া যাই মরমে

মা আমার অন্নপূর্ণা

  • Sub Title: বাবা আমার পাগল খ্যাপা
ক্লান্ত যখন আম্রকলির কাল
ক্লান্ত যখন আম্রকলির কাল

ক্লান্ত যখন আম্রকলির কাল

  • Sub Title: সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে কর ধন্য
সূর্যের সুসঙ্গে কমল
সূর্যের সুসঙ্গে কমল

সূর্যের সুসঙ্গে কমল

  • Sub Title: জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন