“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
  • Sub Title: তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি

বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি।।

আসিয়া এই ভবপুরে আশা ছিল পাব তোমারে
প্রেমবাজারে হবে দেখাদেখি
দাও না দেখা প্রাণসখা কর যে লুকালুকি।।

তুমি ঘরের মূল মহাজন সবই তোমার করণকারণ
রিপু ছয়জন তোমার চালাকি
তাই তো তোমার পাই না দেখা একঘরে দুইজন থাকি।।

পাগল আবদুল করিম বলে ঠেকছি ভব-মায়াজালে
দয়াল বলে তোমারে ডাকি
দয়া করো কি প্রাণে মারো দেখা দাও একবার দেখি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ নাকি সেই ব্ৰজধাম অরে ভাই নিতাই
ঐ নাকি সেই ব্ৰজধাম অরে ভাই নিতাই

ঐ নাকি সেই ব্ৰজধাম অরে ভাই নিতাই

  • Sub Title: সেই ধামে মধুর প্রেমে রে অ নিতাই কৃষ্ণকলঙ্কিনী রাই চি
ঐ শুনো বংশী ঘাটে
ঐ শুনো বংশী ঘাটে

ঐ শুনো বংশী ঘাটে

  • Sub Title: শুনি বংশীধ্বনি কুলকামিনী আমরা উন্মাদিনীর মত হই চি
অন্তর ছেদিলো গো সখী
অন্তর ছেদিলো গো সখী

অন্তর ছেদিলো গো সখী

  • Sub Title: বিষে অঙ্গ ঝর ঝর রক্ত নিলো চুষে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন