বলো স্বাধীন বাংলা মোদের
মাতৃভূমির জয়
প্রাণপণে প্রতিজ্ঞা কর
ছেড়ে দাও মরণের ভয়।।পাকিস্তান আসার পরে
যা ঘটিল তেইশ বৎসরে
মনের দুঃখ বলবো কারে
এই দুঃখ আর বলবার নয়।
আজও তারা শক্তির বলে
দারুণ শোষকের দলে
বিনাশিতে চায় সমূলে
আর বা কত প্রাণে সয়।।বাঙালি যুবকের দল
চল্ মুক্তির সংগ্রামে চল্
তোরাই দেশের সহায়-সম্বল
পাছে হটার সময় নয়।
ধরো ধরো অস্ত্র ধরো
বাংলা মোদের মুক্ত করো
মনের দুর্বলতা ছাড়ো
আমাদের জয় সুনিশ্চয়।।ভেবেছিল শত্রু দলে
জুলুম অত্যাচারের বলে
রাখিবে পায়ের তলে
মনিব রবে সব সময়।
বীর বাঙালি বীরবিক্রমে
জেগে উঠল ধরাধামে
ইয়াহিয়া ছিল ভ্রমে
পেয়েছে ঠিক পরিচয়।।শপথ নেও বাঙালি যত
বাঁচলে বাঁচব বাঁচার মতো
আর আমরা হবো না নত
যদি হয় বিশ্বপ্রলয়।।কত ভাই বোন মুক্তির তরে
প্রাণ দিয়েছে অকাতরে
চিরদিন কেউ বাঁচে না রে
বাউল আবদুল করিম কয়।।
বলো স্বাধীন বাংলা মোদের
- Sub Title: মাতৃভূমির জয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
কই হল মোর মাছ ধরা
- Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
কী নামে ডাকিলে তারে - বাগেন্দ্রিয় না সম্ভবে
- Sub Title: আপনার আপনি ফানা হলে
ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
- Sub Title: আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ
শ্যাম পিরিতে এত জ্বালা গো
- Sub Title: আগে তো না জানি
দুলিবি কে আয় মেঘের দোলায়
- Sub Title: ডুবিয়া যাই এখন
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
- Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
- Sub Title: এ সংসারে তাঁরে চিনা না গেলো
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়
- Sub Title: পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়
কইতে দুঃখে হৃদয় ফাটে
- Sub Title: হায় রে কারবালার মাঠে
রানী ডাক রে ব্রজের মাইয়া
- Sub Title: শ্যাম সুন্দরের অধিবাসের সুন্দা বাট যাইয়া
বাংলা
English 
Comments