বলো ভোট দিব আজ কারে?
ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে।।যারা মোদের ভোট নিয়া ভোটের বলে নেতা হইয়া
গরিবের খুন বিকাইয়া নিজের স্বার্থ করে
এমন মানুষ যারা যারা এসেছে নজরে
ভোট দেওয়া তো দূরের কথা দেশের শত্রু বলি তারে।।দেশের সেবক হবে যারা ভোটের অধিকারী তারা
ধোকাবাজি করে যারা তারা থাকুক দূরে
মানুষ হয়ে মানুষের দরদ নাই যার অন্তরে
এই দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলিবে না এবারে।।আবদুল করিম বিনয় করে থাকবেন সবাই বুঝের ঘরে
ভোট দিবে না যারে-তারে প্রলোভনে পড়ে
নিজের দোষে দোষী হলে দোষ দিবা আর কারে
কত দুষ্ট লোক ইলেকশনে পাস করতে চায় টাকার জোরে।।
বলো ভোট দিব আজ কারে
- Sub Title: ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
সকাল বেলা চিকন কালা
- Sub Title: এলে কী মনে করে
সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি
- Sub Title: গেয়েছিল এমনই সুরে একদা এক অতিথি
পউষ এলো গো
- Sub Title: পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
ধন্য ধন্য বলি তারে
- Sub Title: বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে
আমি চরণ পাব কোনদিনে
- Sub Title: আমি ঘাটে ঘাটে পথে পথে
প্রেম করে হারাইলাম কুলমান
- Sub Title: প্রেম করিলে কাঁদিতে হয়
দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে
- Sub Title: আঁখির কোনায় পাখির বাসা
মোরা গৌর স্বয়ংকার শিক্ষায় বলি
- Sub Title: গৌর বলে হরি বলতে শুনতে পাই তো সকলি
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী
- Sub Title: রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
চেনে না যশোদা রাণী
- Sub Title: গোপাল কি সামান্য ছেলে
বাংলা
English 
Comments