আরব দেশে ফুটছে ফুল
শেষ নবি মোহাম্মদ রাসুল।
নুরের পুতুল, আশরাফুল আম্বিয়া রে।।পাগল মন রে-
স্যায়্যিদুল মুরছালিন
খ্যাতিমান নবিয়্যিন
ছায়াবিহীন কায়া সঙ্গে লইয়া।
নুরনবি হাবিবে খোদা
দিলেন শাফায়তের ওয়াদা
পাগল মন রে-
পাপী-তাপী নিবেন উদ্ধারিয়া রে।।পাগল মন রে-
জিন-ইনছান ফিরিস্তারা
সাজিয়া ফুলের ভ্রমরা
আত্মহারা এশকেতে মজিয়া।
যে দেখিল ফুলের ঝলক
তার হইয়াছে হারাম দোজখ
পাগল মন রে-
সে হইয়াছে ফয়েজে আউলিয়া রে।।পাগল মন রে-
তৌহিদের বাণী মুখে
আসিয়া এই ধরার বুকে
প্রেমসুধা দিলেন বিলাইয়া।
উয়াতি-উল্লাহি উয়াতি-উর-রাসুল
পার করিবেন সেরাতের পুল
পাগল মন রে-
এ দুর্বিন শাহ আশায় রইল চাইয়া রে।।
আরব দেশে ফুটছে ফুল
- Sub Title: শেষ নবি মোহাম্মদ রাসুল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
- Sub Title: উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে
বল রে সেই মনের মানুষ কোনজনা
- Sub Title: মা করে পতিভজনা মওলা তারে বলে মা
প্ৰাণ যায় যায় গো কালিয়ার বিচ্ছেদ জ্বালায়
- Sub Title: ডালে বইসে কালসৰ্পে দংশিল শ্ৰীরাধার গায়
দুজনে দেখা হল মধুযামিনী রে
- Sub Title: কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে
তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
- Sub Title: বাজায়ে বাঁশের বাঁশরি
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
- Sub Title: যার যা ধর্ম সেই সে করে
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে
- Sub Title: আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে
হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু
- Sub Title: তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি
মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে
- Sub Title: সে চাঁদ দেখলে অমনি ত্রিজগৎ ভোলে
গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
- Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়
বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে
- Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
সখী শুন গো ললিতে
- Sub Title: পরান আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে
বাংলা
English 
Comments