আজব রঙের ফুল ফুটেছে
মানবগাছে
চাইর ডালে তার বিশটি পাতা
কী সুন্দর আছে।।আগায় কলি শিখরে ফুল
ফুলের মধ্যে রয়েছে মূল
এ ছাড়া আর পাবে না কূল
মহাজন বলছে।।ভ্রমর থাকে মধুর আশে
ফুটলে কলি তাতে বসে
ভ্রমরার গান ভালোবেসে
কুলমান গেছে।।কালো রূপের আলো দেখে
পির আউলিয়া সাধু লোকে
রূপ দেখে চুপ হয়ে থাকে
কয় না কারো কাছে।।সুসময়ে খুঁজলাম না ফুল
ফুলে মিলে আল্লাহ রসুল
মূল সাধনে পড়েছে ভুল
করিম ভাবছে।।
আজব রঙের ফুল ফুটেছে
- Sub Title: মানবগাছে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাজে গো চাইর আতে এক বাঁশি
- Sub Title: বৃন্দাবন চইলে যায় আনন্দেতে ভাসি
আমি বাংলা মায়ের ছেলে
- Sub Title: জীবন আমার ধন্য যে হায়
কই থেকে আইলাম কই বা যাইতাম
- Sub Title: কেন বা আইলাম ভাবিয়া না পাইলাম
সখী উপায় কি করি প্ৰেম বিরহে ধরি
- Sub Title: হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
আজব রঙের কল বসাইল
- Sub Title: মানুষেরই দেহায়
দয়াল, তোমার নামের তারিফ করি
- Sub Title: সাধ্য কি আমার
শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
- Sub Title: তোরা দেখা গো আসিয়া
আগের বাহাদুরী এখন গেল কই
- Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই
কুদরতেতে করিম সোবাহান
- Sub Title: সংসারে জীবগণ তোমারই সৃজন
ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
- Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
বাংলা
English 
Comments