“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া

আমি যদি যাই মরিয়া রে
ও বন্ধু, তোর প্রেমশেল লইয়া
তোর নামের কলঙ্ক রবে
জগৎ জুড়িয়া, বন্ধু রে।।

তুমি তো অন্তর্যামী রে
ও বন্ধু, সব দেখো আর শুনো
আমার মনের যে বাসনা
সবই তুমি জানো, বন্ধু রে।।

চরণের ভিখারি আমি রে
ও বন্ধু, জিওনে মরণে
দোষী হইলে দিয়া সাজা
রাখিও চরণে, বন্ধু রে।।

দয়াময় নাম শুনিয়া রে
ও বন্ধু, পাইলাম বড়ো আশা
কৃপাগুণে মুক্তি দিবায়
দিয়াছ ভরসা, বন্ধু রে।।

দুঃখিনী তাপিনী জাইনা রে
ও বন্ধু, নৈরাশ কইর না
দয়ারও ভাণ্ডার তুমি
জগতে ঘোষণা, বন্ধু রে।।

দয়াময় নামে তোমার রে
ও বন্ধু, কলঙ্ক রহিবে
যদি তোর প্রেমশেল বুকে লইয়া
দুর্বিন শাহ মরিবে, বন্ধু রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

কন্যা মনান্তরে শুনি এসব বিনয়

  • Sub Title: বলিতে লাগিল তারে হৈয়ে সদয়
মাইজভাণ্ডারী গান

প্রেম পরম ধন প্রেম বিনে

  • Sub Title: প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন
দুর্বিন শাহ

আল্লা তোমায় ডাকি গো

  • Sub Title: তুমি দয়া করো গো
শাহ আব্দুল করিম

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
দুর্বিন শাহ

মাগো, তোর নিষেধ মানব না

  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
কবিয়াল রমেশ শীল

তুমি বিপদ ভঞ্জন হৃদয়

  • Sub Title: তব পদ তরীতে উঠাওতে ত্বরিতে তরিতে বাসনা আমারি
হাসন রাজা

বালা নাচিয়ে নাচিয়ে প্যারী যায় রে

  • Sub Title: হাসন রাজার পানে চায় রে
মাইজভাণ্ডারী গান

আমি যার ভাবে দিওয়ানা

  • Sub Title: অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)
কবিয়াল রমেশ শীল

অসীম ভাবলে অসীম হবি

  • Sub Title: ঊর্ধ শূন্য আধ্যে শূন্য, মধ্য শূন্য দেখরে ভাবি
রাধারমণ দত্ত

পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা

  • Sub Title: পিরিতে আমায় চাইলো না ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন