“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান

তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ পরাণ বন্ধুরে।
হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান।

প্রেমের মায়া দিয়ে আমায় প্রাণ করেছ উতলা,
কার কাছে বুঝাব দুঃখ কে বুঝিবে সেই জ্বালা,
প্রেমের রসি গলায় কসি কোথায় থেকে মার টান।

তুমি ধনি আমি কাঙ্গাল ও পরাণের বন্ধু ধন,
অবলারে না ভুলিও চরণ ধুলায় তোষ মন,
ভালবাসায় চরণ আশায় ছেড়ে দিলাম কুলমান ।

এই সংসারে ভালবাসা যত রকম মমতা,
সকল আমার বিষ লাগে মিষ্ট লাগে তোর কথা;
হৃদয় পুরে গুণ গুণ স্বরে গাহিব বন্ধু তোমার গান।

রমেশ বলে মনপ্রাণ সব দিয়েছি সপিয়ে,
হেরিয়ে সোনার ছবি নয়ন গেল ভুলিয়ে,
ঐ রূপ নিরখিয়ে যায় যেন দাসের প্রাণ ।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

নির্জন যমুনার কূলে

  • Sub Title: বসিয়া কদম্বতলে
আঞ্চলিক সঙ্গীত

মন আমার দেহ ঘড়ি

  • Sub Title: একটি চাবি মাইরা দিলা ছাইড়া
রাধারমণ দত্ত

আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ

  • Sub Title: কে যে দাড়াইয়া রহিয়াছে সুরধনী তীরে ধু
দুর্বিন শাহ

দেশে যাইবার সাড়া হলো

  • Sub Title: মনে লাগে ভয়
রাধারমণ দত্ত

বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী

  • Sub Title: সখী ঐ শুন গো শ্যামের বাঁশির গান
রাধারমণ দত্ত

শ্ৰী গুরু গৌরাঙ্গ ব্ৰজেন্দ্ৰ নন্দন

  • Sub Title: পাপীতাপী নিস্তারিতে অবনীতে নৈদে আগমন
কবিয়াল রমেশ শীল

অতুল অমূল্য এই প্রেম

  • Sub Title: ধনী মানী পায় না তারে পায় আশেকানে
কবিয়াল রমেশ শীল

পিরিতির এত জ্বালাতন

  • Sub Title: কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ
দুর্বিন শাহ

ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী

  • Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
মাইজভাণ্ডারী গান

মাওলা তোমার শ্রীচরণে

  • Sub Title: মহা অপরাধী হয়ে আসিয়াছি শেষ জীবনে
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী

  • Sub Title: কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন