তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
ঘুমাইয়া রইয়াছে আমার রাই কাঞ্চন সোনা।। ধু।।বৃন্দাবনে সাধন তত্ত্ব পাইয়া বংশীধারী
তুমি কালা কোথায় রইলে পাইয়া কোন্ রমণী;
ভাবে বুঝি রে বন্ধু
ভাবে বুঝি কালাচান্দ উদয় হইল না৷
রঙ্গভঙ্গ ত্রিভঙ্গ শ্যাম কখন রবে না
চন্দ্ৰাবলীর কুঞ্জে রে বন্ধু তুমি যাইতায় পারবায় না
তুমি যদি যাও রে বন্ধু পন্থ ছাড়ি দিমু না৷
দীনহীন বাউলে কয় কথা মিছে নয়
চন্দ্রাবলীর কুঞ্জে তুমি গেছিলা নিচ্চয়
রাধারমণ বাউলে বলে আমার সবের আশা পূর্ণ হইল না।।
তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
- Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
হেইরে আইলাম শ্যামরূপ যমুনা পুলিনে
- Sub Title: দাঁড়াইয়াছে শ্যামবন্ধে কদম্ব হেলানে
কাল প্রেমে হলো না সুরিত
- Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে
মিলিল মিলিল মিলিল রে
- Sub Title: আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে
প্রাণসখি রে
- Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
পাবে সামান্যে কি তাঁর দেখা
- Sub Title: বেদে নাই যার রূপরেখা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
- Sub Title: কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া
সরল হয়ে করবি কবে ফকিরি
- Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও
- Sub Title: বন্দী প্রাণ মন হোক উধাও
এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ
- Sub Title: গাইতে এলে গান
যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ
- Sub Title: মুরলী মধুর স্বরে মোহিল অনঙ্গ চি
রাধার প্রেমসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে
- Sub Title: প্ৰেমরসের খেলা ধু
ও মন বলি তোমায়
- Sub Title: নামাজ রোজা হজ জাকাতে
বাংলা
English 
Comments