“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
  • Sub Title: যার কারণে নিশিদিনে নয়নে বয় ধারা গো

তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
যার কারণে নিশিদিনে নয়নে বয় ধারা গো।।

একা ছিলাম ছিলাম ভালো কেন বন্ধে প্রেম শিখাইল গো
প্রাণপাখি উড়াইয়া নিল দিয়া কোন ইশারা গো।।

হইলাম কলঙ্কের ভাগী বিনা রোগে হইলাম রোগী গো
না হইলে সর্বস্বত্যাগী দেয় না বন্ধে ধরা গো।।

আবদুল করিম কয় গো সখি এইভাবে কতদিন থাকি গো
এনে দাও মোর প্রাণপাখি নইলে যাব মারা গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মওলা বলে ডাক রসনা
মওলা বলে ডাক রসনা

মওলা বলে ডাক রসনা

  • Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা
মন মোর মেঘের সঙ্গী
মন মোর মেঘের সঙ্গী

মন মোর মেঘের সঙ্গী

  • Sub Title: উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে

বাঁশি শুনে আর কাজ নাই

  • Sub Title: বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

  • Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

  • Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
ওই কথা বলো, সখী, বলো আরবার
ওই কথা বলো, সখী, বলো আরবার

ওই কথা বলো, সখী, বলো আরবার

  • Sub Title: ভালোবাস মোরে তাহা বলো বার বার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন