সুখের নিশি যায় আমার
কাঁদিয়া গো, কার লাগিয়া।।আর কি শ্যাম আসিবে ঘরে
রাই গেলে মরিয়া গো
কার জন্যে মালা গাঁথিলাম
ফুল তুলে শয্যা সাজাইলাম গো।।কত জ্বালা সইয়া রইলাম
কালনিশি জাগিয়া গো।।
আমারে ফেলিয়া দূরে
বন্ধু রইল কার বাসরে গো।।সে যার আশা পূর্ণ করে
থাকুক সুখী হইয়া গো
মা হারা সন্তানের মতন
সার হইল আমারই কান্দন গো।।যুবা নারী কান্দে যেমন
স্বামীহারা হইয়া গো
সখি তোমরা জানো যদি
যাও হইয়া আমার দরদী গো।।দুর্বিন শারই প্রেম-ঔষধি
শীঘ্র আনো যাইয়া গো।।
সুখের নিশি যায় আমার
- Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি
- Sub Title: এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ
আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না
- Sub Title: আমি সিনানে যাব সিনান করিব না
মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে
- Sub Title: আল্লার যার শাফায়াতের আশা উম্মত সবার
আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে
- Sub Title: ঘন সৌরভমন্থর পবনে জাগে কে জাগে?
সদা মন থেকো রে হুঁস
- Sub Title: ধর মানুষ রূপ-নিহারে
এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে
- Sub Title: চুল পেকে হয়েছে হুড়ো চামড়া বুড়ো ঝুলমুলে
বাজায়ে কাচের চুড়ি
- Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
যাঁরে প্রেমে বাধ্য করেছি
- Sub Title: তাঁরে কি আর আগলে রেখেছি
তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে
- Sub Title: তোর সনে মোর ভাব রাখা দায়
গুরুভক্তি নাই যার অন্তরে
- Sub Title: মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে
নবী একি আইন করলেন জারী
- Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
বাংলা
English 
Comments