শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো
শ্যামের বাঁশি কুলবিনাশিনী রইতে না দেয় ঘরে গো৷
কি মধুর পশিল কানে কুলমান সহিতে টানেবাঁশি কি মোহিনী জানে ধরয়ে অধরে গো৷
এমন তো শুনি নাই কখন বিষামৃত এমন মিলন
বাঁশি কালভুজঙ্গ যেমন দংশিল আমারে গো৷
জলে কি কালিন্দী তটে কদম্ব কি বংশী বটে
বাজল বাঁশি জলের ঘাটে ধীর সমীরে গো
ভেবে রাধারমণ বলে শীঘ্ৰ চল যমুনার জল
ওগো রসরাজ বৈদ্য না হইলে অঙ্গ কে করিবে শীতল।।
শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো
- Sub Title: শ্যামের বাঁশি কুলবিনাশিনী রইতে না দেয় ঘরে গো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 68
বাউল গান এর নতুন প্রবন্ধ
কৃষ্ণ প্ৰেম সিন্ধু মাঝে থাক মইজে
- Sub Title: হইয়ে গোপীর অনুগত ধু
শুন শুন ঐ বাজিছে
- Sub Title: বাঁশীর সুরে আকুল করে বিরহি প্রাণ ধরে টানে
জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
- Sub Title: তুই আমার ছইছনা সজনী
ও বন্ধু নবীন রসিয়া
- Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
হাসন রাজায় বলে, পরিচয় দে রে
- Sub Title: মাটির তলে খেইড় খেলাছ তুই কে রে
বাঁচিবার সাধ নাই গো সখী
- Sub Title: দেহার মাঝে কি যন্ত্রণা কারে বা দেখাই ধু
হইল বর্ষাগত শরৎ আগত
- Sub Title: অশ্বিন যামিনী
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
- Sub Title: সে নি হবে আমার দুঃখের ভাগী
আমায় নিয়া চল তোরা ওই না আরব দেশে
- Sub Title: দিবানিশি যার কারণে কাঁদি একা বসে
আমার শ্যাম শুক পাখী
- Sub Title: পাখী আয় আয় রে ধু
ভাব কিসে মন আমার
- Sub Title: ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন
গাউছধনের মর্ম ভবে
- Sub Title: শরিয়তে বন্দা দেখি, হাকিকতে খোদাজানে
বাংলা
English 