প্রেম করা কি সকলে জানে
প্রেমের আছে একটা ওজন
জানে না যে জন
ঘটে তার বিড়ম্বন, ত্রিভুবনে।।প্রেম করে গেল কজন, করে দেখো স্মরণ
জুলেখায় প্রেম করিল ইউসুফের সনে
থাকিতে জীবন, ছাড়ে না কখন
ছাই দিয়া গেল তার কুলমানে।।হইল আশি বৎসর, জুলেখা উম্মর
কাঁদিতেছে তবু, ইউসুফের সনে
একদিন ইউসুফ নবি, প্রেমের খুবি
শিকারের জন্যে, গেলেন ময়দানে।।নবি শিকারে গেলেন, জুলেখা শুনিলেন
রাস্তার ধারে যাইয়া, বসিলেন ধ্যানে
নবি শিকার ছাড়িয়া, আসিতেছেন ফিরিয়া
রাস্তার ধারে চাইয়া, দেখে একজনে।।জুলেখারে দেখিয়া, ইউসুফ যায় কইয়া
কে গো রাস্তার ধারে, সরো এক্ষণে
জুলেখা জিগায়, তুমি কও আমায়
ইউসুফ নবিজি আমার, আসবে কোনদিনে।।ইউসুফে শুনিয়া, গেলেন বলিয়া
তুমি কি জুলেখা গো, কও আমার সনে
জুলেখা জিগায়, তুমি কও আমায়
তুমি কি ইউসুফ আমার, আইলে এখানে।।পরিচয়টা পাইয়া, জুলেখা যায় কইয়া
হাতের চাবুক ধরো আমার, নাকের সামনে
ইউসুফে শুনিলেন, চাবুক ধরিলেন
চাইয়া দেখেন, চাবুকে ধরছে আগুনে।।আগুন দেখিয়া, ইউসুফ যায় কইয়া
আগুন নিভাও, নইলে মরব প্রাণে
কয় জুলেখা বুড়ি, আশি বৎসর ধরি
পুড়িয়া ছাই হইলাম, তোর ওই আগুনে।।একদিন কি সহে না, শুনে ইউসুফ দেওয়ানা
নিবেদন করেন সাঁই নিরঞ্জনে
ওহে প্রভু নিরঞ্জন, মিটাও মোর আকিঞ্চন
জুলেখার নব যৌবন, দেখতাম নয়নে।।দোয়া কবুল করিল, নবযৌবন পাইল
রহিল জুলেখা, ইউসুফ যেখানে
ছিল আরেক পাগলি, নামেতে লায়লি
এই ভাবে প্রেম করিল, মজনুর সনে।।পিরিতের সাগর, বড়ো ভয়ঙ্কর
জাগে অতি ডর, পড়িলে মনে
দুর্বিন শাহর জীবন, গেল অকারণ
কেমনে প্রেম করা যায়, তাও না চিনে।।
প্রেম করা কি সকলে জানে
- Sub Title: প্রেমের আছে একটা ওজন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 106
বাউল গান এর নতুন প্রবন্ধ
সোনা বন্ধের লাগিয়া, হাসন রাজার প্রাণ গেল রে
- Sub Title: বন্ধু নাহি আইল রে সোনা বন্ধের লাগি হাসন রাজার
দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী
- Sub Title: একদিন তো দিলায় না দেখা জীবনভরা ডাকাডাকি ধু
এগো এ মউলা , তোমার লাগি হাসন রাজা বাউলা
- Sub Title: ভাবতে ভাবতে হাসন রাজা হইল এখন আউলা
এই মহামায়া যুগল মালা
- Sub Title: লীলা ব্ৰজপুরে
আদি পিতা আদম ছফী
- Sub Title: জগতজননী ‘হাওয়ার’ শ্রীচরণে ঢলিয়ে পড়ে
শ্যামচান্দ কলঙ্কের হাটে কেউ যাইও না সই
- Sub Title: পিরিত সুখ মিলে না সেথা সুখ নাই কলঙ্ক বই ধু
মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায়
- Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী হইলাম পাগলিনী প্ৰায় ধু
বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে
- Sub Title: পট দেখিয়ে মন ভুলিল আবার কে গো বংশী নাটে চি
দিল্ মেরে আরশে খোদা
- Sub Title: ছেকান্দরী আয়না থা, ছো মুজে মালুম্ না থা
একি বিপদ হইল গো
- Sub Title: ঘোর বিপদে পড়িয়া ডাকি হরি তোমার দয়া নাই
তুই যদি হইতে গলের মালা
- Sub Title: চিকন কালা
শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায়
- Sub Title: ললিতা বিশাখা সখী আয় গো তোরা আয়
বাংলা
English 