“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ডাকলে দয়া করো বলে
ডাকলে দয়া করো বলে
  • Sub Title: সকলের জানা

ডাকলে দয়া করো বলে
সকলের জানা
তাই তো এত ডাকাডাকি
সবাই চায় তোমার করুণা।।

মকরম তোমার ভক্ত ছিল
ফেরেস্তার মাস্টারি নিল
একটি কথায় গোল বাঁধিল
রেহাই দিলায় না।।

হুসেনকে কারবালাতে
নিদারুণ পিপাসাতে
এক বিন্দু পানি দিতে
কে করলো মানা।।

নাম দিয়াছ দয়াল বলে
শিশু মরে মায়ের কোলে
পাষাণে মাথা ভাঙ্গিলে
দয়া করো না।।

গরিব কাঙাল দুঃখীজনে
দয়া মাগে নিশিদিনে
দুঃখ বাড়ে দিনে-দিনে
মিছে ভাবনা।।

দয়া যদি না করিবে
দয়াল নাম তোর মুছে যাবে
নইলে পাপী উদ্ধার পাবে
কিসের ভাবনা।।

কোনো দিন তোমার দয়ায়
পাপী যদি উদ্ধার পায়
আবদুল করিম বলে তোমায়
পুরবে আমার মনোবাসনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কারে বলছো মাগী মাগী
কারে বলছো মাগী মাগী

কারে বলছো মাগী মাগী

  • Sub Title: সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী
 কার ভাবে এ ভাব বল রে কানাই
কার ভাবে এ ভাব বল রে কানাই

কার ভাবে এ ভাব বল রে কানাই

  • Sub Title: রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন