শোনো রে মন
কোর্টে হইল তোমার নামে
তররুপের অ্যাপলিকেশন
ক্রিমিনিয়াল ফোর হান্ড্রেড নাইন
ফোর টোয়ান্টি অ্যান্ড টু সেকশন।।লোন-বন্ডে করে সিগনেসার
মহাজনের ঋণ করে স্বীকার
বিজনেস পারপাসে এবার
ভবে করে আগমন
গোডাউন ছিল ভরা
লাল জুয়াহের কতই হীরা
বডিগার্ড ছয়টা চোরা
ফন্দি আঁটে সর্বক্ষণ।।জুটিল দুইজন এজেন্টার
মদনানন্দ যৌবন সরকার
বিনামূল্য করে পাচার
হুইল শেইল বিবরণ
রমণীর কমল মার্কেটে
মাল বিকায় থেক পয়েন্টে
কেপিটেল শূন্য করে
যার তার পথে হয় গমন।।জ্ঞান দারগা খবর পাইল
জজকোর্টে এজাহার দিলো
ননবেইলয়েবুল ওয়ারেন্ট লইয়া
পুলিশ ঘুরে সর্বক্ষণ
ধরে নিবে করে অ্যারেস্ট
বিচারে পাবে না পয়েন্ট
অডিটে হবে অ্যাবসেন্ট
পুঞ্জিহারা নন-পারসন।।ব্যাংক বেলেঞ্চ নাই রে টাকা
অ্যাডভোকেট যাবে না রাখা
হিয়ারিংয়ে হবে পাক্কা
লাইফ লঙ কনভিকশন
মুর্শিদকে ব্যারিস্টার ধরো
হাইকোর্টে আপিল করো
ভক্তি থাকলে মুক্তি পাবে
দুর্বিন শাহ কয় মন আমার।।
শোনো রে মন
- Sub Title: কোর্টে হইল তোমার নামে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
দিও ফুলদল বিছায়ে
- Sub Title: পথে বঁধুর আমার
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে
- Sub Title: মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে
চাঁদ আছে চাঁদে ঘেরা
- Sub Title: রুপের গাছ
রাত্র শেষে ডালে বসে
- Sub Title: কোকিল কয় ডাকিয়া
দয়া করো দয়াল তোমার
- Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
আমরা ধন্য গাইয়া যাই
- Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
রমজানের চান যে জন দেখেছে
- Sub Title: এক ইমানে মন বান্ধিয়া
নিশীথ-স্বপন তোর
- Sub Title: ভুলে যা এ নিশি-শেষে
আজিকে এই সকালবেলাতে
- Sub Title: বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে
যে পরশে পরশে পরশ
- Sub Title: তাঁরে চিনে নে না
মন দুঃখে বাঁচি না সদাই
- Sub Title: সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই
পহিলহি রাগ নয়নের কোণে
- Sub Title: কালা সে নয়ান তারা
বাংলা
English 
Comments