“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
  • Sub Title: তোমার লাগিয়া আমার হৃদয়েতে জ্বালা ধু

কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
তোমার লাগিয়া আমার হৃদয়েতে জ্বালা।। ধু।।
নির্দয় নিষ্ঠুর বন্ধু দয়া নাই অন্তরে

তবুও অবলা পাইয়া ভাসাইলায় সায়রে রে৷
জনম দুক্ষিণী হইয়া মরিয়া ঝুরিয়ে
সব দুক্ষ পাশরিতাম চান্দ মুখ দেখিয়া রে৷
কুলের বৈরী কৈলায়রে বন্ধু কৈলায় কলঙ্কিনী
প্ৰেম শিখাইয়া প্ৰাণের বন্ধু বধিলায় পরানি রে৷
হৃদয়ে রইলো রে বন্ধু অপার বেদনা
আমি তোমায় ডাকি বন্ধু তুমি ত ডাক শুনো না রে৷
দেশ খেশ সব বাদী সব হইল পর
তোর পিছে ঘুরি ঘুরি জনম গেল মোর রে৷
ভাইবে রাধারমণ বলে বন্ধু নয় আপনা
নইলে এমন দুক্ষ কেনে সোনাবন্ধে বুঝে না রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বনের কোকিল রে
বনের কোকিল রে

বনের কোকিল রে

  • Sub Title: তুমি ডালেতে বসিয়া
মন চল রে দেশে যাই বিদেশ আসি
মন চল রে দেশে যাই বিদেশ আসি

মন চল রে দেশে যাই বিদেশ আসি

  • Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
আমি গৌর প্ৰেমে মজে গো
আমি গৌর প্ৰেমে মজে গো

আমি গৌর প্ৰেমে মজে গো

  • Sub Title: গৌর প্রেমের এতই জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
তারে ভাবলে কি আর
তারে ভাবলে কি আর

তারে ভাবলে কি আর

  • Sub Title: না দেখলে নয়নে রে বন্ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন