কত দুঃখ সইব পরানে পাকিস্তানে
আর কত দুঃখ সইব পরানে
ঘরে পুড়া বাইরে পুড়া পুড়িয়া হইলাম আঙ্গারা
তবু আগুন বাড়ে দিনে দিনে।।চাঁদমুখ করে মলিন দুইশো বৎসর পরের অধীন
ছিলাম মোরা ব্রিটিশের অধীনে
নয় বৎসর হয় ঘুচল বিষাদ পূর্ণ হল মনোসাধ
আমরা হইলাম আজাদ অতি ভাগ্যগুণে।।সবাই করি শান্তির আশা কেন বা ঘটে দুর্দশা
বুঝি না হয় কোন বিধির বিধানে
ঘটল কত অঘটন ছয়শো টাকা লবণের মণ
থাকবে স্মরণ ভুলব না জীবনে।।জিনিস কিনতে যাই বাজারে দাম চায় যখন দোকানদারে
শুনলে পরে আগুন জ্বলে কানে
ঠেকছে দেশের রাড়ি-বুড়ি পাঁচ টাকায় মিলে না শাড়ি
মান সম্মান আর বাঁচাইব কেমনে।।ক্ষুধায় অন্ন না পাইয়া কাঁদে লোকে রাস্তায় পড়িয়া
কত লোক ছাই দেয় কুলমানে
বাউল আবদুল করিম কয় অন্তরে লেগেছে ভয়
না জানি কি হইবে সামনে।।
কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে
- Sub Title: আর কত দুঃখ সইব পরানে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরুপদে ডুবে থাক রে আমার মন
- Sub Title: গুরুপদে না ডুবিলে জনম যাবে অকারণ
আজিকে এই সকালবেলাতে
- Sub Title: বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে
পারে যাবি কি ধরে রে মন
- Sub Title: যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন
ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
- Sub Title: যত্ন গুণে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই
কে তোর মালেক চিনলি না রে
- Sub Title: মন তোর এমন জনম কি আর হবে রে
ব্রজের সে প্রেমের মর্ম সবাই কি জানে
- Sub Title: শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে
আমার গহিন জলের নদী
- Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
আমি কোন সাধনে তারে পাই
- Sub Title: আমার জীবনের জীবন সাঁই
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
- Sub Title: একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই
নাম নিয়ে ভাই নইদে আইল নিতাই গুণমণি
- Sub Title: সেই অবধি হরির নাম নবদ্বীপে শুনি
জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
- Sub Title: নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা
প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে
- Sub Title: মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে চি
বাংলা
English 
Comments