ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা।ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ইটের দেয়াল আমার সীমানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার ঠিকানা।
বাইরের ওই লাল-নীল বাতী চোখে পড়ে না
ভাই'বোন আর মা'বাবারেও কতদিন দেখিনা।
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না,
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা।
জেলখানার ওই সেন্ট্রিচট আমারই সম্বল
এখন আমার সঙ্গী হইছে কাঁথা আর কম্বল।
মাসুদ রানা আর আসে না
আগের মতো আড্ডা জমে না,
বন্ধুবান্ধব আর আসেনা
আগের মতো আড্ডা জমে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার সীমানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা,
তার মাঝেরে পুরান ঘরে আমার ঠিকানা।
পুরান জেলখানা
- Sub Title: তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 90
বাউল গান এর নতুন প্রবন্ধ
পরাণ বন্ধু বিনেরে পরাণ
- Sub Title: ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে
সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
- Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
পীরে কদমে সজিদা করা
- Sub Title: না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়
হাসন রাজায় কান্দে, হাসন রাজায় কান্দে রে
- Sub Title: এই তন ছাড়িয়া গেলে কই নিব ঠাকুরচান্দে
বাসর শয্যা সাজাই কার আশায়
- Sub Title: কই রইল মোর বন্ধু শ্যামরায়
স্মরিয়ে তোমারি নাম যে যখন গিয়াছে
- Sub Title: সর্বত্র মঙ্গল তার সর্বজয়ী যথা তথা
কাবার পাশে রঙিন বেশে
- Sub Title: ফুটল গোলাপ ফুল
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
- Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
ও মন পাগেলা রে
- Sub Title: তুমি এ ভবে আসিয়া
কার কাছে জানাব মনের দুঃখরে তুমি বিনে
- Sub Title: কে আছে আমার দরদি এ তিন ভুবনে রে
ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ
- Sub Title: ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ
বাংলা
English 