ভোট দিবায় আজ কারে?
ভোটশিকারি দল এসেছে নানা রঙ্গ ধরে
ভোট দিবায় আজ কারে।।দেশে আইল ভোটাভুটি পরে হবে বাটাবাটি
তারপরে লুটালুটি যে যেভাবে পারে।।কেউ দিতেছে ধর্মের দোহাই কেউ বলে সে গরিবের ভাই
আসলে গরিবের কেউ নাই গরিব ঠেকছে ফেরে।।কেহ বলে ধন্য আমি, আমি দেশের মঙ্গলকামী
দেশ হবে পবিত্রভূমি, ভোট যদি দাও মোরে।।যার-তার ভাবে বলাবলি করছে কত গালাগালি
স্বার্থ নিয়া ঠেলাঠেলি বুঝবায় কয়দিন পরে।।নিজের জ্ঞান থাকে যদি বুঝে নেও তার গতিবিধি
শোষকের প্রতিনিধি মালা পরাও যারে।।আবদুল করিম কয় ভাবিয়া ভালো মন্দ না বুঝিয়া
অনর্থ বিভ্রান্ত হইয়া গরিব কাঙাল মরে।।
ভোট দিবায় আজ কারে
- Sub Title: ভোটশিকারি দল এসেছে নানা রঙ্গ ধরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
জলে-ডোবা চিকন শ্যামল কচি ধানের পাশে
- Sub Title: ভরা নদীর ধারে ধারে হাঁসগুলি আজ সারে সারে
আজি শ্রাবণঘনগহন মোহে
- Sub Title: নিশার মতে নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে
দেখলো সজনী চাঁদনি রজনী
- Sub Title: সমুজল যমুনা গাওত গান
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
- Sub Title: এসো সবে নরনারী আপন হৃদয় ল’য়ে
জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই
- Sub Title: আমার দেহার মাঝে যে যন্ত্রণা করে বা দেখাই
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
- Sub Title: কোন দেশেতে যাই
ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না
- Sub Title: নিরঞ্জন সেই প্যাঁচেরাপুঞ্জি ধারা সে ভেদ বোঝা গেল না
এস’ এস’ বসন্ত, ধরাতলে
- Sub Title: আন’ মুহু মুহু নব তান আন’ নব প্রাণ নব গান
সই আমি বসে রৈলাম কার আশায়
- Sub Title: কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়
কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি
- Sub Title: কেন বিধি অবলা করিলে ধু
যাঁরে প্রেমে বাধ্য করেছি
- Sub Title: তাঁরে কি আর আগলে রেখেছি
বাংলা
English 
Comments