“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া
আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া
  • Sub Title: অভাগিনী চাইয়া রইছে পন্থ নিরখিয়া

আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া
অভাগিনী চাইয়া রইছে পন্থ নিরখিয়া।।
চাইতে চাইতে কমলিনীর দিনত গেল গইয়া

আগে যদি জানিতাম যাইবায় রে ছাড়িয়া।।
সারা নিশি পোষাইতাম হৃদয় কমলে লইয়া
গাছের পাকিয়া রইল রে বন্ধু খাইলায় না আসিয়া।।
পানের বিড়ি বানাইয়াছি খাইলায় না আসিয়া
বন্ধু তুমি না খাইলেরে কে খাইবে আসিয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
পাইলে বন্ধু ধরমু গলে না দিমু ছাড়িয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

  • Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
আপন মন তোর কে আছে
আপন মন তোর কে আছে

আপন মন তোর কে আছে

  • Sub Title: ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন