“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
  • Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
ও শাহানশাহী দরবার, তুমি গরিবে নেওয়াজ।।

পাইলেন নবিজির ফরমান, আবাদ করিতে আইলেন
দেশ হিন্দুস্তান, উড়াইলেন দ্বীনেরই নিশান
কেরামতে নত হলো, সেরা পৃথ্বিরাজ।।

কর্ণেতে শুনি লোটাতে ভরিয়া আয়না
সাগরের পানি, আছে জগতে ধ্বনি
সেনাসৈন্য জাদুগির, সবে পাইল লাজ।।

যার সামা শুনিয়া, বাগদাদের শহর সারা
উঠল কাপিয়া, চাইল যাইত নামিয়া
ধ্যানে বসে বড়ো পির, শুনিলা আওয়াজ।।

দেখেন বড়ো পির, আশাতে ঠেশ দিয়া
জমি করল স্থির, আছে জগতের জাহির
দুর্বিন শাহ সেই পদধূলি, শিরে রাখি তাজ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কেনে আইলাম জলে গো সই
কেনে আইলাম জলে গো সই

কেনে আইলাম জলে গো সই

  • Sub Title: না হেরিলাম শ্যামরূপ কদম্বের তলে গো ধু
জয় জয় তাসবংশ-অবতংস
জয় জয় তাসবংশ-অবতংস

জয় জয় তাসবংশ-অবতংস

  • Sub Title: ক্রীড়াসরসীনীরে রাজহংস
অতি আদরের বউ
অতি আদরের বউ

অতি আদরের বউ

  • Sub Title: মশায় খাইল রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন