সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
হবে যেদিন লণ্ডভণ্ড
অখণ্ড সাজিবে সংসার।।আকাশ পাতাল জীব সমষ্টি
ধ্বংস হবে সারা সৃষ্টি
একমাত্র রবে পরোয়ার।
দুঃখ মনে বলবেন, সাঁই
আজ ভবে আর কেহ নাই
যাহারা করিত অহংকার।
কোথায় শাহী আমিরানা
ডাক দিলে কেউ সাড়া দেয় না
বাহাদুরি নাই কারো এবার।।জিন্দা করে ইস্রাফিলে
বলবেন সিঙ্গা কুঁক তুলে
জিন্দা হবে বান্দা দুনিয়ার।
সারে আলম জমাইয়া
আমলনামা হাতে লইয়া
সকলের আজ করিব বিচার।
শুনিব না কারো কথা
আমার মনে নাই মমতা
নাম ধরেছি ওয়াহিদুল কাহ্হার।।জমা হবে সারা আলম
কেউ কারে করবে না রহম
নফছি, নছি মুখে সবাকার।।
বলবেন নবি রাসুল উল্লা
মাফ করো সাঁই বারি তালা
সহে না জ্বালা অন্তরে আমার।
বলেছিলা আমার সাথে
গুনাগার উম্মত তরাইতে
দিয়া ছিলে সাফায়তের ভার।।যাইয়া মোকাম মাহমুদায়
নবিজি পরবেন সজিদায়
কান্দিয়া হইবেন বেকারার।
তাই দেখে ফাতেমা বিবি
জানাইয়া শহিদের দাবি
আরজি দিবেন দারগায়ে খোদার।
শহিদের দাবি চাই না
মাফ করো উন্মতের গুনা
পাঠাইয়া দেও বেহেস্ত মাঝার।।তাই শুনে বলিবেন খোদা
স্মরণ আছে আমার ওয়াদা
কিন্তু আগে করে লই বিচার
মোহাম্মদী উম্মতগণে
বেহেস্তে পাঠাইবার জন্যে
সেরাতের পুল করে দিব পার
বলে পাগল দুর্বিন শাহ
ওই নবির চরণ ভরসা
রাখি আশা পাইতে দিদার।।
সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
- Sub Title: হবে যেদিন লণ্ডভণ্ড
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার আপন খবর আপনার হয় না
- Sub Title: একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
বাইজ নারে আর শ্যামের বাঁশি
- Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও
- Sub Title: আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে আমাদের শ্যামকে দিয়ে যাও
শ্ৰী রাধার প্ৰেমবাজারে নিষবিকারে উজ্জ্বল রসের বেচাকিনি
- Sub Title: হইয়ে সিন্ধুমথন অমূল্যরতন কতই চান্দের হয় আমদানি
রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়
- Sub Title: হায়রে মন মানুষ ধরা দায় ধু
বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
- Sub Title: নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ধু
দয়াল মুর্শিদ, তুমি বিনে
- Sub Title: কে আছে আমার?
মানুষ ভজলে সোনার মানুষ হবি
- Sub Title: মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি
- Sub Title: চকিত পথে বনে বনে
ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী
- Sub Title: সময় হল বিদায় নেব আমি
মনের মানুষ অতি ধারে
- Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
বাংলা
English 
Comments