শোনো গো ললিতা সখি
তারে দিও আনিয়া
বন্ধু প্রাণধন অন্ধের নয়ন
কার প্রেমে রইল ভুলিয়া।।ঠেকাইল পিরিতে ফান্দে
ওই নিষ্ঠুর কালার চান্দে
ছাড়বে না বলিয়া
নিয়া মনপ্রাণ, হইয়া পাষাণ
কেন বা গেল ছাড়িয়া।।মনে লয় তারে পাশরি
অন্তরে ভুলিতে নারী
উঠে রইয়া রইয়া
শ্যামলবরণ রূপের কিরণ
হৃদয়ে রাখছি লেখিয়া।।যারে লাগে যার নয়নে
সে ছাড়া বুঝে না মনে
মরিবে ঝুরিয়া
দুর্বিন শাহ কয় আর কত সয়
জল হারা মীন গেছি হইয়া।।
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
- Sub Title: তার কি আর জাতির ভয় আছে
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
ও গান আর গাস্ নে, গাস নে, গাস্ নে
- Sub Title: যে দিন গিয়েছে সে আর ফিরিবে না-
আমার হারিয়ে যাওয়া দিন
- Sub Title: আর কি খুঁজে পাব তারে
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে
- Sub Title: ওগো নেয়ে নাওখানি বাইয়ো
জয় গৌরার নামে বাদাম তুলি দেও ডঙ্কায় বাড়ি
- Sub Title: বিপদকালে নাম জপ শ্ৰীগৌর হরি
কথায় বাঁশি মন উদাসী
- Sub Title: কি মোহিনী জানে বাঁশি রইতে না দেয় ঘরে চি
আগে না জাইনে গো ললিতে
- Sub Title: কুল দিলাম কুল-নাশার হাতে
কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে
- Sub Title: যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে
আজি এই গন্ধবিধুর সমীরণে
- Sub Title: কার সন্ধানে ফিরি বনে বনে
যাব আমি কালার সন্ধানে
- Sub Title: শোনো গো রাধে
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
- Sub Title: লেহাজ নাই তোমার নাচানাচি সার
বাংলা
English 
Comments