শোন বলি নিষ্ঠুর কালা
তুই আমারে দিলে জ্বালা
রাই অবলা সহিতে পারি না।।পাইয়া তোমায় ভালোবাসা
মনে করেছিলাম আশা
দুঃখের নিশি হবে অবসান
যৌবনেরই আষাঢ় মাসে
তুই বন্ধু রইলে বিদেশে
কার মুখে চাইয়া জুড়াইব প্রাণ
আসিলে যৌবনের শেষে
তোমার মন জুগাব কিসে
সে চিন্তায় প্রাণে বাঁচি না।।জানো তুমি পূর্বের কথা
যখন আমি ছিলাম সীতা
হরণ করে রাবণ বেঈমান
রাবণেরে করে সংহার
সীতাকে করিলা উদ্ধার
লোকের কথায় করো অপমান
পরীক্ষা দিলা আগুনে
তবু তোমার পাষাণ মনে
নির্বাস দিলে করে লাঞ্ছনা।।দ্বাপরেতে নিলে বাঁশি
তমালেরই ডালে বসি
নাম ধরিয়া গাইলে কত গান
শুনিয়া তোর বাঁশির ধ্বনি
আমি রাই অভাগিনী
মনপ্রাণ যৌবন করিলাম দান
প্রেমঋণে আছ বাঁধা
একদিন সার হবে কাঁদা
সেই চিন্তা মনে পড়ে না।।গেলে তুই মথুরাপুরী
পাইয়াছ কুজা নারী
রাধার প্রতি হইয়াছ পাষাণ
মনে কপট মুখে সাদা
রাধা তোমার অঙ্গের আধা
আয়ানেরে করলে আবার দান
বলে পাগল দুর্বিন শাহ
চাই না তোমার ভালোবাসা
কাল রূপ আর দেখিতে চাই না।।
শোন বলি নিষ্ঠুর কালা
- Sub Title: তুই আমারে দিলে জ্বালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 22
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভবে চিনলে না কেন তারে
- Sub Title: যে জন বসি দিবানিশি খেলা করে হৃদ্মাঝারে
কোন বা দেশের মানুষ গো, ও বলো
- Sub Title: কোন বা দেশে যাবো
কে তোর মালেক চিনলি না রে
- Sub Title: মন তোর এমন জনম কি আর হবে রে
আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে
- Sub Title: চোখের জলের বাঁধন দিয়ে বাধিস নে আর মায়াডোরে
ফণীর ফণায় জ্বলে মণি
- Sub Title: কে নিবি তাহারে আয়
একি বিপদ হইল গো
- Sub Title: ঘোর বিপদে পড়িয়া ডাকি হরি তোমার দয়া নাই
আর আমারে মারিস নে মা
- Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
কর সাধনা মায়ায় ভুলোনা
- Sub Title: মায়াতে ভুললে পরে রতন মিলেনা
প্ৰেম করিয়া প্ৰাণে আমায়
- Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু
তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে
- Sub Title: আমি যাই নিকুঞ্জ বনে ধু
আমি ডাকছি কাতরে
- Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
- Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
বাংলা
English 
Comments