সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার।।নদীর আছে তিনটি সুতা, তিন সুতা একযোগে গাঁথা
কুম্ভীরে ভাঙ্গিবে মাথা বায়ুসাধন নাই রে যার।।দমকলেতে দিয়া চাবি উদয় করো জ্ঞানের রবি
ঠিক রাখিও ধ্যানের ছবি দেখবে লীলা চমৎকার।।ঝোঁক বুঝিয়া গেলে রে মন মণিমুক্তা মিলে তখন
কেউ কিনে অমূল্য রতন কেউ করে ভবের ব্যাপার।।তিন দিনে তিন মহাজনে মাল বিকায় অতি সন্ধানে
খরিদ করে ভক্তজনে অভক্তের নাই অধিকার।।করিম কয় সংসারেতে আসা-যাওয়া একই পথে
মন চলে না গুরুর মতে কারে কী বলিব আর।।
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
- Sub Title: মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 69
বাউল গান এর নতুন প্রবন্ধ
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
নাম সম্বলে ছাড়লাম তরী
- Sub Title: অকূল সাগরে
ধরনা ধরনা সখি বন্ধু বিনে
- Sub Title: প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব
কোথা হতে এলো টেডি জমানা
- Sub Title: ছেলে মেয়ে নারী-পুরুষ
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
প্ৰাণের ভাই রে সুবল রে বন্ধু দেও আনিয়া
- Sub Title: বন্ধু দেও আনিয়া রেসুবল বন্ধু দেও আনিয়া
পিরিত করে সুখ হইল না
- Sub Title: যৌবন গেল বিফলে
ইয়ামন হতে আইলায় দয়াল
- Sub Title: শাহজালাল আউলিয়া
বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ
- Sub Title: বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
আমায় আমি চিনতে গেলে
- Sub Title: বাজে বড়ো গণ্ডগোল
বাংলা
English 