“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শমন লইয়া পিয়ন খাড়া
শমন লইয়া পিয়ন খাড়া
  • Sub Title: আর কত দিন দেরি

শমন লইয়া পিয়ন খাড়া
আর কত দিন দেরি
ও ভাই যাইতে হবে
নিজ বাড়ি
যে দিন আসবে যমের পুলা
হাতে লইয়া দড়ি
দেহে থইয়া প্রাণপাখি
সে দিন যাবে উড়ি।।

বেপারে আসিয়াছিলাম
পরার ধন লইয়া
রং-বাজারে প্রেমের
দোকান দিয়াছি খুলিয়া
মদনানন্দ কয়াল হইয়া
জুটাইল বেপারি
কাম-কামিনীর ছলনাতে
নিয়াছে সব কাড়ি।।

দুর্বিন শাহ কয়
মহাজনে করিবে জিজ্ঞাস
লাভ লোকসান কত হলো
দেও হিসাব-নিকাশ
পুঁজিপাট্টা না থাকিলে
পায়ে দিবে বেড়ি
ও ভাই যাইতে হবে নিজ বাড়ি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কী করিব রে
আমি কী করিব রে

আমি কী করিব রে

  • Sub Title: প্রাণনাথ তুমি বিনে
দুঃখ বলব কারে
দুঃখ বলব কারে

দুঃখ বলব কারে

  • Sub Title: মনের দুঃখ বলব কারে
চিরদিন জল সেঁচে আর
চিরদিন জল সেঁচে আর

চিরদিন জল সেঁচে আর

  • Sub Title: জল মানে না এই ভাঙ্গা নায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন