“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে
মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে
  • Sub Title: সাত সমুদ্র তের নদীর পারে

মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে
সাত সমুদ্র তের নদীর পারে।।

সাগরে উঠেছে ঢেউ সঙ্গে আমার নাহি কেউ
কান্দে প্রাণ কান্দে সেই ডরে
নীড়ভাঙা ঢেউয়ের ফাঁকে, ভয় দেখায় কুম্ভীরে।।

মনটা উড়ে যেতে চায়, পাখা নাহি আছে গায়
মন চায় ঝাঁপ দিব সাগরে
কত মাঝি ভয় পাইয়া, বসে কান্দে তীরে।।

মনে লয় দিব পাড়ি, দুর্বিন শাহর ভাঙা তরি
দাঁড় বৈঠা নাই, কেমনে যাই সে পারে
মাস্তুল ভাঙা ছিড়া বাদাম, বাতাসে না ধরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কে যাও রে সোনার মদিনায়
কে যাও রে সোনার মদিনায়

কে যাও রে সোনার মদিনায়

  • Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া

সাগর কুলের নাইয়া রে

  • Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন