“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধে গো তোমার কারণে
রাধে গো তোমার কারণে
  • Sub Title: জ্বলে মরি প্রেমাগুনে

রাধে গো তোমার কারণে
জ্বলে মরি প্রেমাগুনে
কলঙ্ক নাম, লোকের মুখে শুনি গো।।

তোমার প্রেমে হইয়া মাতাল
সাজিয়াছি ধেনু রাখাল
হাতে লইয়া বাঁশি আর পাঁজুনি
থাকিয়া রাখালের দলে
বাজাই বাঁশি রাধা বলে
জপো মালা রাই কমলিনী গো।।

আমারে জানিয়া কালো
আয়ানেরে বাসো ভালো
প্রেম আলিঙ্গন করো দিনরজনী
তুই আমারে কান্দাইলে
কলিজাতে আগুন দিলে
নেছ মারিলে হইয়া কালসাপিনী গো।।

ঘরে জ্বালা বাহিরে জ্বালা
জটিলা কুটিলা
লোকের সনে করে কানাকানি
জগতে দিব ঘোষণা
প্রেমে যেন কেউ মরে না
দুর্বিন শাহ কয় হবে জানাজানি গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সরলা গো, কার লাগিয়া কী করিলাম
সরলা গো, কার লাগিয়া কী করিলাম

সরলা গো, কার লাগিয়া কী করিলাম

  • Sub Title: আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম
জগতের পুরোহিত তুমি
জগতের পুরোহিত তুমি

জগতের পুরোহিত তুমি

  • Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন