“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুঃখ বুকে, কই না মুখে
দুঃখ বুকে, কই না মুখে
  • Sub Title: করিয়া প্রচার প্রাণসখি গো

দুঃখ বুকে, কই না মুখে
করিয়া প্রচার, প্রাণসখি গো
কালার সনে প্রেম করিয়া
হলো সখি কলিজা আঙ্গার।।

ও সখি গো-
বিধি যা লিখল কপালে
মিটল না আমার
কোনো দেশে না পাই তালাশ
দেখা বন্ধুয়ার।।

ও সখি গো-
দারুণ প্রেমের শেল গো সখি
বিন্ধিল আমার
প্রেমের জ্বালায় অঙ্গ কালা
নয়নে বয় ধার।।

ও সখি গো-
প্রেমের আগুন জলছে দ্বিগুণ
হৃদয়ের মাঝার
প্রাণ থাকতে হলো না দেখা
কান্দা মাত্র সার।।

ও সখি গো-
প্রাণ যাবে মোর প্রেমজ্বালাতে
হইয়া বেকারার
দুর্বিন শাহর মরণকালে
চরণ দেখাইও একবার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আনন্দ মগন গৌরহরি
আনন্দ মগন গৌরহরি

আনন্দ মগন গৌরহরি

  • Sub Title: প্রেমে ভাসাইল নদীয়াপুরী
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

  • Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
খুলে দে তরণী, খুলে দে তোরা
খুলে দে তরণী, খুলে দে তোরা

খুলে দে তরণী, খুলে দে তোরা

  • Sub Title: মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে- এই বেলা খুলে দে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন