রাধার মন্দিরে উদয় গো সখি
শ্যাম চিকন কালা
অমাবস্যার রাত্রে যেমন
পূর্ণিমা উজালা গো সখি।।রস-রঙ্গে রাই-রঙ্গিনী গো সখি
হইয়াছে বেভোলা
রতিরঙ্গে প্রেমতরঙ্গে
শ্যামা মাহতায়ালা গো সখি।।অঙ্গে পরৈন প্রিয় বসন গো সখি
শ্যামের গলে বনমালা
রাই অঙ্গে অঙ্গ মিশাইয়া
খেলে প্রেমখেলা গো সখি।।এতদিনে বারণ হলো গো সখি
রাধার মদনজ্বালা
শুভক্ষণে শুভমিলন
নিশি-নিশাবেলা গো সখি।।শ্রীপাদপদ্মে প্রাণ সঁপিলা গো সখি
অভোলা সরলা
দুর্বিন শাহ কয় সঙ্গে নিও
ওই মিলনের বেলা গো সখি।।
রাধার মন্দিরে উদয় গো সখি
- Sub Title: শ্যাম চিকন কালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 19
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর তো সময় নাই গো সখী
- Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
সহজ আলক নবি
- Sub Title: দেহের ভিতর চৌদ্দ ভুবন
জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে
- Sub Title: প্ৰাণে ব্যথা প্ৰাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্ৰাণ ধু
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
- Sub Title: মম মন বুঝে দেখে মনে মনে- মনে রেখো কোরো করুণা
বৃন্দাবনে এ কী বাঁশরি বাজে
- Sub Title: গোপিনী উন্মনা মন নাহি কাজে
আধেক ঘুমে নয়ন চুমে
- Sub Title: শ্রান্ত ভালে যুথীর মালে পরশে মৃদু বায়
আমি কী সুখে লো গৃহে রবো
- Sub Title: আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
আমারে করগো উদ্ধার
- Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
যে দুঃখ দিয়াছ রাই
- Sub Title: আমার বলতে প্রাণ যায়
বৃথা গেয়েছি বহু গান কোথা সঁপেছি মন প্রাণ
- Sub Title: কোথা সঁপেছি মন প্রাণ!
প্রাণসখি রে
- Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
জয়রে জয় প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
- Sub Title: জয় সুরধুনী ধন্য নৈদে অবতীর্ণ
বাংলা
English 
Comments