রাধার কথা নাই কি তোমার মনে
রাধার বন্ধুয়া
পাশরিলা বলো কোন পরানে।।বন্ধুয়া ও
যখন তুমি প্রেম করিলা
কতই আশা দিয়াছিলা
বলেছিলা ভুলবে না জীবনে
দাসখতে করিয়া স্বাক্ষর
আসিয়া মথুরানগর
রাধার প্রতি নিদয়া হইলা কেনে।।বন্ধুয়া ও
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে
সদায় রাধা পড়ে ঢলে
শয্যাগত হইল দিনে দিনে
এই কি তোর পিরিতের রীতি
প্রাণে মার নারী জাতি
কলঙ্ক নাম রহিল ভুবনে।।বন্ধুয়া ও
প্রেমপত্র নিয়া হাতে
আসিয়াছি মথুরাতে
যাবে যদি চল কুঞ্জবনে
বলে পাগল এ দুর্বিন শাহ
রাই মনে রইল আশা
পাবে দেখা মরণেরই দিনে।।
রাধার কথা নাই কি তোমার মনে
- Sub Title: রাধার বন্ধুয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
কী আইন আনিল নবি
- Sub Title: রেজাবন্দি সালাত জাকাত
আমি কেন গেলাম জলে গো সখী
- Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি
- Sub Title: পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি
উৎসর্গ-পত্র
- Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
- Sub Title: দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল
মুর্শিদ জানায় যারে
- Sub Title: মর্ম সেই জানতে পায়
গৌরচান পরার অধীন বানাইলা আমারে
- Sub Title: সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে
গোয়াল ভরা পুষনে ছেলে বাবা বলে ডাকে না
- Sub Title: বাবা বলে ডাকে না
পিরিতে মজাইল মোরে বন্ধু
- Sub Title: বন্ধের বাঁশির ডাকে আমার ঘরে রওয়া দায়
আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়বো দোরে ট’লে
- Sub Title: আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধর্বে কি ঐ কোলে?
বন্ধু নি রে শ্যাম কালাসোনা
- Sub Title: দয়া নি রাখিবায় মোরো অধম জানিয়া
শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী
- Sub Title: কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি
বাংলা
English 
Comments