“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আরে ও আমার সেই বিদেশি নাও
আরে ও আমার সেই বিদেশি নাও
  • Sub Title: কোথা হতে এলে মাঝি বেয়ে যাও

আরে ও আমার সেই বিদেশি নাও
কোথা হতে এলে মাঝি বেয়ে যাও।।

ও মাঝি রে, যাবার বেলা নদীর পারে
আমার বন্ধু যদি পাও রে, আমার বন্ধু যদি পাও
মুই দুঃখিনীর খবরখানি চরণে জানাও।।

ও মাঝি রে, যদি না বললা বন্ধু রে
আমার মাথা খাও রে মাঝি, আমার মাথা খাও
শীঘ্র যাইয়া প্রাণবন্ধুয়ার ঘাটে নাও ভিড়াও।।

ও মাঝি রে, দুর্বিন শাহ কয় সে বিদেশে
শীঘ্র বাইয়া যাও রে মাঝি, শীঘ্র বাইয়া যাও
লিলুয়া হিল্লোলে উঠছে রঙের পাল উড়াও।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

  • Sub Title: আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন