“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: পর্বত গগণ গিয়াছে ডরাই

প্রেমের কি পদোক্তর ভাই, প্রেমের কি পদোক্তর ভাই।
পর্বত গগণ গিয়াছে ডরাই।
দর্শনে প্রেমাগ্নি কণা, মুসা নবী পেল ফানা।

খণ্ড খণ্ড হয়ে তুর জ্বলিয়ে হল ছাই।

লেখিয়াছি প্রেমাঞ্জলি, বুঝেছ বালকের খেলি।
আমবায়না এরাহমলনাহার তফছির দেখ নাই।

সর্বদা যে সজিদা কর, শয়তানের পায়ে পড়।
খোদারে করিতে হলে বিল হুজুর চাই।

তত্ত্ব মর্ম নাই জান, সত্য গুরু নাই চিন।
খোদার সজুদ স্থান কে দিবে দেখাই।

প্রেম চলে সোজা পথে, যায়না সে মোটা মাথে।
বুঝতে না’রে আচকন চোগা সামলা উড়াই।

মৌলবী রুমীর কথা, মির্জিয়ে জানিছ বৃথা।
দেখিয়ে তোমার বর্বরতা হাসিয়ে মরি যাই।

করিমের দিলের কাবা, গাউস ধন মাওলা বাবা।
এ বলিয়া চরণেতে মস্তক নোয়াই।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কৃপা করে চৈতন্য নিতাই

  • Sub Title: তোমরা দু ভাই গৌর নিতাই আমরা দুই জগাইমাধাই চি
কবিয়াল রমেশ শীল

গুরুজিকো নাম জপরে মনুয়া

  • Sub Title: গুরুজিকো চরণ মে বহুত মেওয়া হ্যায় নফর বনকে রেনা রে (মনুয়া)
হাসন রাজা

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয়

  • Sub Title: অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়
মাইজভাণ্ডারী গান

কেন বিরলে স্বজন আয় দেলে

  • Sub Title: ধৈর্য ধরি থাক স্বরি, ভাণ্ডারীর গুণ
দুর্বিন শাহ

পাগলের প্রেমবাজারে গেলে

  • Sub Title: কেউ আর ফিরে না
রাধারমণ দত্ত

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

  • Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
রাধারমণ দত্ত

ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি গো

  • Sub Title: ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি
কবিয়াল রমেশ শীল

মানুষ হয়ে চিনলিনা মানুষ

  • Sub Title: কোন মানুষ তোর শ্বাসে পথে নিত্য আসে যায়
রাধারমণ দত্ত

তোর লাগি ঝুরে দুই নয়নে প্ৰাণবন্ধু

  • Sub Title: দাসের প্রতি আছে নি তোর মনে ধু
হাসন রাজা

ওবা মুর্শিদ আল্লাজি, ওবা হাদি আল্লাজি

  • Sub Title: আমারে ভাসাইলায় বা আল্লা ভব সিন্ধু নীরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন