“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
  • Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু

কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
কিনা দোষে তেজিলায় আমারে।। ধু।।
তুমি রইলায় দূরদেশে আমি রইলাম তোমার আশে

তুমি বন্ধে না চাইলায় ফিরিয়া রে৷
তিষ্টিতে না পারি ঘরে কোথা গেলে পাইমু তোরে-
মুই অভাগী মরি যে ঝুরিয়া রে৷
প্ৰাণ কাড়িয়া নিয়া মোর সুখ যদি হয় তোর-
থাক সুখে আমি যাই মরিয়া রে৷
প্ৰেমশেল বুকে দিয়া কি দোষে রইলাই ছাপিয়া-
পাষণে বান্ধিয়া তোমার হিয়া রে৷
তোমার পিরিতের দায় দেশে দশে মন্দ গায়
আমি শুনিয়া না শুনি সেই কথা রে৷
নিষ্ঠুর নিদয়া তুমি তোমার আশে রইছি আমি
তোর লাগিয়া সদায় ঝুরি রে
ভাবিয়া রাধারমণ বলে যে জ্বলিয়াছে প্ৰেমানলে
সে বিনে দুখ অন্যে বুঝে নারে৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি
তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি

তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি

  • Sub Title: আমি বাঞ্ছা করি তোমায় হেরি বংশীধারী কাল সোনা

আমার মন্দ স্বভাব

  • Sub Title: কেনো চাইলে আমারে
আমারে করো জীবনদান
আমারে করো জীবনদান

আমারে করো জীবনদান

  • Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন