“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
  • Sub Title: তোমাকে দেখিব বলে সদায় মনে আকিঞ্চন

প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
তোমাকে দেখিব বলে সদায় মনে আকিঞ্চন।।

আজ কোথায় লুকি দিয়া, ডাকে দাসে কাতরে
শাস্ত্র ছেড়ে আকার ধরে দিও দেখা দাসেরে
দেখা দিতে দাসের তরে, আইনের কী বা প্রয়োজন।।

এইদিক সেইদিক চাহি, তোমাকে দেখি যে দেখি না
হাত বাড়াইয়া ধরতে চাইলে ধরতে কেন পারি না
নিজে যদি ধরা দেও না, ধরবে আবার কোনজন।।

ফরমাইয়াছ কোরানেতে, আদম শহরে বাসস্থান
খুঁজে চাহিলাম নাহি পাইলাম মিছে শুধু অপমান
দুর্বিন শাহ হইয়াছে অজ্ঞান, দেখবার আশা অকারণ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমার মোহন রূপে কে রয় ভুলে
তোমার মোহন রূপে কে রয় ভুলে

তোমার মোহন রূপে কে রয় ভুলে

  • Sub Title: জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণমূলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন