“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পিরানে পির আমার
পিরানে পির আমার
  • Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার

পিরানে পির আমার
আব্বাস ক্বারি নাম যাঁহার
হাজারো সালাম আমার
সেই চরণে।।

চরমহল্লা সাধকপুর
ভক্তজনের মনচোর
কাটিয়া মায়ার ডোর
রইলেন গোপনে।।

আউলিয়া-সরদার করে
ভেজিলেন পরোয়ারে
স্মরণ করি শ্রদ্ধাভরে
দিল-ইমানে।।

পদছায়া যে পাইবে
সর্বধনে ধনী হবে
অনায়াসে তরে যাবে
জিয়ন মরণে।।

আমি কাঙাল দীনহীন
আমায় না বাসিও ভিন
ভাব ভক্তির নাহি চিন
পাব কেমনে।।

ধন্য মৌলা আব্বাস ক্বারি
প্রেমবাগান তৈয়ার করি
ফুল ফুটাইলেন সারি সারি
সেই বাগানে।।

আশেক ভ্রমরা যারা
মধুপানে লিপ্ত তারা
হয়ে আমি সর্বহারা
বাঁচি কেমনে।।

বাউল আবদুল করিম বলে
দয়াময় নাম সম্বলে
অকূলে কূল পাব বলে
ভরসা মনে।।

ধরছি পাড়ি একেলা
আকাশে নাই রে বেলা
ভরসা মুর্শিদ মৌলা
এই নিদানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এমন দিন কি হবে রে আর
এমন দিন কি হবে রে আর

এমন দিন কি হবে রে আর

  • Sub Title: খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
আমার কৃষ্ণ কোথায় পাই গো বল সখী
আমার কৃষ্ণ কোথায় পাই গো বল সখী

আমার কৃষ্ণ কোথায় পাই গো বল সখী

  • Sub Title: কৃষ্ণপ্ৰেম কাঙালি অইয়া আমি নগরে বেড়াই
জলে যাইও না গো রাই
জলে যাইও না গো রাই

জলে যাইও না গো রাই

  • Sub Title: আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
ওই কথা বলো, সখী, বলো আরবার
ওই কথা বলো, সখী, বলো আরবার

ওই কথা বলো, সখী, বলো আরবার

  • Sub Title: ভালোবাস মোরে তাহা বলো বার বার
আমার চরকা ভাঙা চেকো আড়ানে
আমার চরকা ভাঙা চেকো আড়ানে

আমার চরকা ভাঙা চেকো আড়ানে

  • Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে

গৌর চাঁদ

  • Sub Title: কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন