গলার হার খুলিয়া নেও গো ও ললিতে৷
এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে।।
ললিতায় নেও গলার মালা বিশাখায় নেও হাতের বালাএগো খুলিয়া নেও কানের পাশা আর আশা নাই মোর বাঁচিতে।।
হারের কিবা শোভা আছে যার শোভা তার সঙ্গে গেছে
এখন কৃষ্ণনামের হার গড়িয়া পৈরাও আমার গলেতে।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
এগো কৃষ্ণনামের পুতদেহু ভাসাও নিয়া জলেতে।।
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে
- Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে
- Sub Title: যেমন মেঘে বিদ্যুৎ খেলে
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
- Sub Title: দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- Sub Title: বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে
আমার বনে বনে ধরল মুকুল
- Sub Title: বহে মনে মনে দক্ষিণহাওয়া
তুমি তো সেই যাবেই চ’লে কিছু তো না রবে বাকি
- Sub Title: আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি
গুরুপদে ডুবে থাক রে আমার মন
- Sub Title: গুরুপদে না ডুবিলে জনম যাবে অকারণ
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
- Sub Title: চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে
পিরিত করলে কি কেউ ছাড়ে গো
- Sub Title: পিরিতি পিঞ্জিরার পাখী ছুটলে কি আর মিলে
বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
- Sub Title: লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ
কিছুই তো হল না
- Sub Title: সেই সব- সেই সব- সেই হাহাকাররব
ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও
- Sub Title: বন্দী প্রাণ মন হোক উধাও
গুরু-শিষ্য এক আত্মা যদি হওয়া যায়
- Sub Title: ওরে তারে ধরতে বড় দেরী নয়
বাংলা
English 
Comments