প্রাণসখি আমায় বলো গো
মনটা আমার কেমন হলো।।গিয়াছিলাম জলের ঘাটে
দেখলাম সেরূপ চিত্রপটে গো
নয়ন জলে কলসি ভরে
কাঁখের কলসি কাঁখে রইল।।নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা
চূড়ায় ময়ূরের পাখা গো
তাতে রাধার নামটি লেখা
দেখা দিয়া কই লুকাইল।।দেইখে শ্যাম রূপের কিরণ
প্রেমজ্বালাতে প্রাণ উচাটন গো
বিজলি চটকের মতো
দুর্বিন শাহর প্রাণ কেড়ে নিলো।।
প্রাণসখি আমায় বলো গো
- Sub Title: মনটা আমার কেমন হলো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 81
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
- Sub Title: পিরিতি বাড়াইয়া গেলে নিলে না খবর
মনচুরা শ্যাম বাদী হল
- Sub Title: আমার উপায় কি গো বলো
আমি জানলাম রে নিষ্ঠুর কালা
- Sub Title: তোর পিরিতি
শোনো গো রাই সোহাগিনী
- Sub Title: আর হইও না পাগলিনী
আকাশে বাতাসে
- Sub Title: চল সাথী উড়ে যাই
ওগো দরদী নাই এ সংসারে
- Sub Title: আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
- Sub Title: ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে
হিন্দু-মুসলমান নৌকার বাক্সে
- Sub Title: ভোট করো দান
কার আশায় বসে দিন কাটালি
- Sub Title: দমেদমে আয়ু যায়, দম ফুরালে কে কোথায়
দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন
- Sub Title: দেহের বাতি জ্বালাইয়ে দেখরে যুগল মিলন
বাংলা
English 