“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রাণনাথ কই রইল গো
প্রাণনাথ কই রইল গো
  • Sub Title: রজনী হইল প্রভাত

প্রাণনাথ কই রইল গো
রজনী হইল প্রভাত
বলো সখি করলাম কী
অপরাধ গো।।

কোন রমণীর সাল্লায় পড়ে
ভুলে রইল মোরে
কেমন করে পাগল মনে
একা থাকি ঘরে
থাকে বন্ধু কতই দূরে
নয়নে পাই না সাক্ষাৎ।।

অধরে মিশাইয়া অধর
বন্ধু আমায় করে আদর
তাই তো মনে বিশ্বাস হয় না
সে হইবে রে পর
নয়ন জলে ভাসে সাগর
আসিল না প্রাণনাথ।।

কয় দুর্বিন শাহ সর্বনাশা
কঠিন বন্ধুর হিয়া
তার নামে কলঙ্ক রবে
যাই যদি মরিয়া
গেল সে আসিবে কইয়া
অপেক্ষায় গেল সারা রাত।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

  • Sub Title: নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে প্রাণের কাছে
রূপ দেখিলাম জলের ঘাটে
রূপ দেখিলাম জলের ঘাটে

রূপ দেখিলাম জলের ঘাটে

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে

ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে

  • Sub Title: ফাওয়াই লুল্লিল্ মুসাল্লিনা বলছেন আল্লাহ কোরানে
 মানবদেহের ভাব জেনে কর সাধনা
মানবদেহের ভাব জেনে কর সাধনা

মানবদেহের ভাব জেনে কর সাধনা

  • Sub Title: দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন