“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সিলেটে কৃতী সন্তান
সিলেটে কৃতী সন্তান
  • Sub Title: বোরহানউদ্দিন এক মুসলমান

সিলেটে কৃতী সন্তান
বোরহানউদ্দিন এক মুসলমান
যার উসিল্লায় সিলেট জেলায়
উঠিল দ্বীনের নিশান।।

গাজী বোরহানউদ্দিনের ঘরে
জন্ম নিলো এক পুত্র
গরু জবাই করেছিলেন
আকিকারই সূত্র
বেদ্বীন রাজা গৌড়গোবিন্দ
গোপনে পাইল সন্ধান।।

বোরহানকে আনাইলেন রাজা
রাজসৈন্য পাঠাইয়া
দুষ্ট বলে হস্ত একটা
দিয়াছিল কাটিয়া
রাজদরবারে হত্যা করে
নবজাত পুত্রসন্তান।।

ঘরবাড়ি ভাঙিয়া দিলো
দেশ হইতে তাড়াইয়া
ঢাকার নবাবের দরবারে
গেল বোরহান চলিয়া
মক্কাতে গেলেন চলিয়া
হজ করিতে সমাধান।।

কাবাতে দেখা হলো
শাহজালাল বাবার সাথে
সর্ব দুঃখ জানাইলা
জালাল বাবার খেদমতে
তিনশত ষাট আউলিয়া লইয়া
সিলেটে করলেন প্রস্থান।।

গৌড়গোবিন্দ ধ্বংস হইল
জালালি কেরামতে
সিলেটে রহিলা বাবা
পিরের হুকুমেতে
দুর্বিন শাহ কয় ‘কুইঘাটে’
দরগাহ হয় গাজী বোরহান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এ হরিসুন্দর, এ হরিসুন্দর
এ হরিসুন্দর, এ হরিসুন্দর

এ হরিসুন্দর, এ হরিসুন্দর

  • Sub Title: সেবকজনের সেবায় সেবায় প্রেমিকজনের প্রেমমহিমায়
মনের দুঃখে পরান যায় ফাটিয়া
মনের দুঃখে পরান যায় ফাটিয়া

মনের দুঃখে পরান যায় ফাটিয়া

  • Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন