দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
গরিব যারা হয় তারা কি তোমার নয়
তবে কেন দয়াময় দয়া হয় না।।থাকে ভাঙা ঘরে কত কষ্ট করে
অনাহারে মরে অন্ন জোটে না
হলে দারুণ ব্যাধি নাই তার ঔষধি
দারুণ বিধি তোমার ভাব বুঝি না।।কেহ ভিক্ষা করে ফিরে দ্বারে দ্বারে
তবু স্মরণ করে নাম ভোলে না
দীনহীন জনে ডাকে আকুল প্রাণে
দুঃখের আগুনে একটু জল ছিটাও না।।নিরুপায় যারা ডেকে ফিরে তারা
দাও না তুমি সাড়া, করো ঘৃণা
বুঝিলাম এখন গরিব তোমার দুশমন
কাঁদিয়া ডাকিলে যখন মন গলে না।।আবদুল করিম বলে তব দয়া হলে
অকূলে কূল মিলে দুঃখ রয় না
তুমি দয়ার সিন্ধু দাও না একবিন্দু
কাজে তুমি ধনীর বন্ধু, গরিবের না।।
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
- Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
চাতক বাঁচে কেমনে
- Sub Title: মেঘের বরিষণ বিনে
হাবুডুবু করে ম’লো তবু কাদা
- Sub Title: গায়ে মাখলো না
আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
- Sub Title: এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায় বারির পতনে
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে
- Sub Title: বাণী তার বুঝি না রে ভরে মন বেদনাতে
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
- Sub Title: মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে
প্ৰেম পবন লাগলো যাহার গায়
- Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
বিদায় হইলাম গো রাই কমলিনী তোমার চরণে
- Sub Title: আমি শুইলে স্বপনে দেখি গো রাধে
নাই সফিনায় নাই খোদা সিনায় দেখ বর্তমান
- Sub Title: রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম
মর জেন্দেগির আগে
- Sub Title: দেখে শমন যাক ভেগে
আয় গো যাই নবীর দ্বীনে
- Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
ওগো আল্লার ওলি শাহপরান
- Sub Title: দয়াল বলে ভক্ত সবাই
কী জানি কী ভেবেছ মনে
- Sub Title: খুলে বলো ললনে
বাংলা
English 
Comments